ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

“সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশবাসী”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বলেছেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনায় দেশের মানুষ আজ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা স্পষ্ট হয়ে উঠেছে।”

শনিবার (২৩ মে) সকাল ১০টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা প্রচার বিভাগের দায়িত্বশীল আবু মিহরান।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মুহাম্মদ শাহজাহান আরও বলেছেন, “নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে দেশের মানুষ আবারও অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নামতে বাধ্য হবে। তাই রাজনৈতিক প্রতিহিংসা ও বিভক্তি পরিহার করে সম্মিলিতভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি কক্সবাজারের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে দলীয় দায়িত্বশীলদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একইসঙ্গে মানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি প্রণয়ন এবং নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সমাজে ব্যাপক জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী ও শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

“সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশবাসী”

আপডেট সময় : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬