ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

মাতামুহুরী উপজেলার প্রথম ইউএনও শাহীন দেলোয়ার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার। পাশাপাশি তিনি সহকারি কমিশনার (ভূমি)-এর দায়িত্বও পালন করবেন।

গতকাল শুক্রবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সই করা একটি প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক সকল কার্যক্রম পরিচালনা করবেন শাহীন দেলোয়ার।

গত ১৯ মে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপন। এতে চকরিয়া উপজেলা থেকে বিভক্ত করে সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন অফিসের সেট-আপ অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, থানা (পুলিশ স্টেশন), উপজেলা হিসাবরক্ষণ অফিসসহ মোট ২৪টি সরকারি অফিসে ৪০জন কর্মকর্তা, ১৯৮জন কর্মচারী লোকবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে প্রশাসনিক নির্দেশিকা পাঠানো হয়েছে।

মাতামুহুরী উপজেলার সদর দপ্তর বেতুয়া মৌজার বটতলী বাজারে স্থাপিত হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ

মাতামুহুরী উপজেলার প্রথম ইউএনও শাহীন দেলোয়ার

আপডেট সময় : ১২:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬