ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল

র‌্যাবের জালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি

রামুতে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল মাজেদকে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে রামু থানাধীন পূর্ব ওমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আব্দুল মাজেদ রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগর পাড়ার মৃত গোলাম সোবহানের ছেলে।

​র‌্যাব জানায়, ২০২০ সালে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় আব্দুল মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে সাজার রায় ঘোষণার পর থেকেই মাজেদ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।

​র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, মাজেদ রামুর পূর্ব ওমখালী এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তাকে ঘেরাও করে আটক করা হয়।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

র‌্যাবের জালে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি

আপডেট সময় : ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬