ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল

”খেলাঘরের “ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রামুর দরিয়া খেলাঘর আসরের

“লাল সবুজের বাংলাদেশে—

শিশুর জীবন উঠুক হেসে ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের আনন্দ মুখর আয়োজনে রামু দরিয়া খেলাঘর আসর পালন করলো জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার সকালে উত্তর শ্রীকুলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগীত, নৃত্য ও আবৃত্তি , শিশুদের নিয়ে আড্ডা, প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময়, শিশু কিশোরদের খেলাঘরের জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দরিয়া খেলাঘর আসরের সভাপতি মিনা মল্লিক এর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য উৎপলা বড়ুয়া, কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, রামু সরকারি কলেজ শিক্ষক, বিশিষ্ট সংগীত শিল্পী মানসী বড়ুয়া, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, ইনস্টিটিউট অফ মিউজিক এর নৃত্য পরিচালক জয়শ্রী বড়ুয়া।

শিশুদের অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, শারীরিক ও মানসিক বিকাশে ১৯৫২ সালের ২ মে থেকে খেলাঘর প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে সংগঠনটি সারাদেশে বিভিন্ন শাখা আসরের মাধ্যমে শিশুদের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

শিল্প, সাহিত্য ও বিজ্ঞান চর্চার মাধ্যমে শিশুদের মাঝে শৃঙ্খলা, বন্ধুত্ব, অসাম্প্রদায়িক চেতনার মানসিকতায় ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলাই খেলাঘরের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা উচ্ছ্বাসে মেতে ওঠে, আর অভিভাবকরাও অংশ নেন আনন্দঘন এই আয়োজনে।

অনুষ্ঠানে ইলক বড়ুয়া, অতনু শর্মা, রুপালী সাহা, পিজন মল্লিক, কিন্নর সরকার পায়েল, তাপসী দাস, টিটু বড়ুয়াসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

”খেলাঘরের “ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রামুর দরিয়া খেলাঘর আসরের

আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬