ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল

গর্জনিয়ার জুমছড়িতে ১৬ হাফেজকে পাগড়ি প্রদান

রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়িতে ১৬ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।

জুমছড়ি তাহ্ফিজুল কোরআনুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে সম্প্রতি আয়োজিত ৪র্থ তম বার্ষিক সভা অনুষ্ঠানে হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু সাহাদাত অনুষ্ঠানের সভাপতি ছিলেন।

এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রামের জামেয়া ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস মাওলানা শায়েখ ড. হারুন আজিজী নদভী।
প্রধান অতিথি হাফেজদের পাগড়ি পরিয়ে দেন।

বিশেষ অতিথি ছিলেন- গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, গর্জনিয়া বাজার ব্যাংক এশিয়ার পরিচালক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, ডিজি জাদু ব্রডব্যান্ডের পরিচালক হাফেজ জসিম উদ্দিন প্রমূখ।

পাগড়ি পাওয়া হাফেজরা হলেন- গর্জনিয়ার রেজাউল করিম, জসিম উদ্দিন, কামরুল ইসলাম সোহেল, হাবিবুর রহমানসহ ১৬জন। তাঁরা গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁরা মাদ্রাসায় এক থেকে তিন বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।

আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

গর্জনিয়ার জুমছড়িতে ১৬ হাফেজকে পাগড়ি প্রদান

আপডেট সময় : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬