ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদ প্রকাশের জের, সাংবাদিককে বিট কর্মকর্তার মামলার হুমকি রোহিঙ্গা ক্যাম্পে দুই হত্যাকান্ডের ঘটনায় আটক ১১ প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক রবীন্দ্রজয়ন্তী: শুক্রবার, পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে পর্যটকের নিরাপত্তা সেমিনার, চুরি যাওয়া মোবাইল ফেরত দিল লামা থানা টেকনাফের উত্তর শিলখালীতে প্রাচীন খাল ভরাট: বিলীন হচ্ছে রেকর্ডীয় জমি, খননের দাবি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক: মোটর সাইকেল জব্দ কক্সবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের কর্মশালা কক্সবাজারের এডিসি ইমরান হোসাইন সজীবকে বান্দরবানে বদলী পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন অবশেষে খুলছে হরমুজ প্রণালি!

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট।

বুধবার রাতে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এনসিপি থেকে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় ঘুরিয়ে দেখান।

সূত্র – ঢাকা পোস্ট।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

আপডেট সময় : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬