ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল

রামুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আনিস নাঈম :
  • আপডেট সময় : ১০:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • 376

কক্সবাজারের রামুতে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে ) দুপুরে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাটর্নার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত দেব নাথ শুভ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠ স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা মো: ছলিম উল্লাহ, মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, রামু প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ ফরমান।

অনুষ্টানে প্রান্তিক কৃষক-কৃষাণী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

রামুতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬