ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার ছাত্রদলের নতুন কমিটিকে বরণে নেতাকর্মীদের ঢল

দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নবগঠিত কমিটির নেতাদের বরণ করে নিতে সোমবার (৪ মে) কক্সবাজার বিমানবন্দরে নামে নেতাকর্মীদের ঢল। এ সময় নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তারা।

বরণ অনুষ্ঠান শেষে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে। এতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কক্সবাজার জেলা শাখার ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাঈদ আনোয়ার দায়িত্ব পান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ ইমরান।

নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান বলেন, “দল আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। কক্সবাজার জেলা ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার বলেন, “দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় তৃণমূলের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ছাত্রদলকে আরও গতিশীল করতে চাই।”

শোডাউনে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী জানান, নতুন নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। তাদের মতে, তৃণমূলের প্রত্যাশা পূরণে নতুন কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কক্সবাজার ছাত্রদলের নতুন কমিটিকে বরণে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ১০:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬