ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে সিমেন্ট পাচারচক্রের মূলহোতাসহ ১৪ জন আটক নাইক্ষ্যংছড়ির শাকিব সুযোগ পেল পোল্যান্ড জাতীয় ক্রীকেট দলে  আইওএম’র গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, উত্তেজনা ভুল নকশায় সয়লাব সামাজিক মাধ্যম, কক্সবাজার সরকারি কলেজ গেইটের ডিজাইন এখনো চূড়ান্ত নয় ঈদগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নি’হত বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য: ৩ নম্বর সতর্ক সংকেত, কক্সবাজারে বজ্রপাতে নিহত ১ কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দাঁত হারালেন যাত্রী সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়াকে হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের আত্মহত্যা টেকনাফে মিনি ট্রাকের চাপায় পথচারী নিহত কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা মোনাফ সিকদার জামিনে মুক্ত

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোক্তার হোসেন (৪৮)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী (শামলাপুর) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জাফর আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহারছড়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল রাজার ছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মোক্তার হোসেন মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীসহ ওই পথচারী গুরুতর আহত হন। আহতদের মধ্যে হোসেন আহমদ (২৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উখিয়া উপজেলার মনখালী এলাকার বাসিন্দা। অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি সড়ক পারাপারের সময় এক কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভ সড়কে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চলাচল এবং পথচারীদের অসচেতন পারাপারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে সিমেন্ট পাচারচক্রের মূলহোতাসহ ১৪ জন আটক

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২

আপডেট সময় : ০১:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬