ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ রাতে মিশরের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

রামুতে মাইক্রোবাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কক্সবাজারের রামুতে এনজিওর একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দিল মোহাম্মদ (৩২) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা মোলভীবাজার এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে রামুর পানেরছড়া আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে এসে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিওর মাইক্রোবাসের সঙ্গে তার সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মামুনুর রশিদ হিরো বলেন, “কক্সবাজারে ভাড়া নিয়ে গিয়ে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।”

রামু থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, দুর্ঘটনাকবলিত সিএনজি তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জব্দ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক খোকন দাশ। তিনি বলেন, সংশ্লিষ্ট মাইক্রোবাসটির পরিচয় শনাক্তে কাজ চলছে।

হ্নীলা সিএনজি পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. রফিক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায়

রামুতে মাইক্রোবাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬