ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ভেজাল, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণের অপরাধে তিনটি প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাস টার্মিনাল ও কলাতলী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
বাস টার্মিনাল এলাকায় আল্লাহর দান বেকারিতে মেয়াদবিহীন মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ২০ হাজার টাকা, কলাতলী মোড়ে একটি মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবারও অন্যান্য পণ্য সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকা এবং ডলফিন রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান,সকাল থেকে শহরের বিভিন্ন স্থানের গ্যাসের দোকান, ভোজ্য তেল, মুদি দোকান ও রেস্তোরাঁতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়ছে।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬