ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে অ্যাম্বুলেন্স নয়, রোগী চলে মানুষের কাঁধে অসহিষ্ণু সমাজের আয়নায় আমরা রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা হজের খরচ কমাতে উদ্যোগ নেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের সমঝোতার পরই হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ জাহাজ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়া খেয়ে ঈদগাঁওয়ের যুবকের মৃত্যু, আহত ১ কুতুবদিয়ায় জামায়াত আমীর আনোয়ারী – ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে” চট্টগ্রামে শিশু আয়াত হত্যার রায় : ১ মাসের মধ্যে ফাঁসি কার্যকর চায় পরিবার আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া গিয়েছে বুধবার। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৈঠকে উভয় দেশ শ্রমবাজার দ্রুত পুনরায় চালু, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে একমত হয়েছে এবং যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো’ শ্রী রমনান রামকৃষ্ণনের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় উভয় দেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী কমিয়ে স্বচ্ছ ও নৈতিক নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে মালয়েশিয়া জানায়, তারা একটি প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং খরচ কমবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার ‘এমপ্লয়ার পে’ নীতির আওতায় শ্রমিকদের জন্য শূন্য খরচ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে।

এছাড়া, আটকে থাকা শ্রমিকদের দ্রুত নিয়োগ, মানব পাচারসংক্রান্ত চলমান আইনি বিষয় নিষ্পত্তি, এবং অনিয়মিত শ্রমিকদের সমস্যা সমাধানেও আলোচনা হয়। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও তথ্য বিনিময় বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।

বৈঠক শেষে, উভয় পক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। বাংলাদেশ প্রতিনিধিদল উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানায়।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেখানে অ্যাম্বুলেন্স নয়, রোগী চলে মানুষের কাঁধে

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬