ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাসে তল্লাশি ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে পুকুরে ডুবে জাহিদ হোসেন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মৌলভীর কাটা শাইরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন ওই এলাকার বাসিন্দা কবির হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় জাহিদ। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ বলেন, পুকুরে ডুবে জাহিদ নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের দুর্ঘটনা রোধে শিশু-কিশোরদের প্রতি আরও বেশি নজরদারির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় বাসে তল্লাশি ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬