ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি

পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) না করেই কক্সবাজারের মহেশখালী চ্যানেল- মহেশখালী উপকূলে দেয়া ছয় কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে তিনটি পরিবেশবাদী সংগঠন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস), কক্সবাজার সিভিল সোসাইটি ও নদী পরিব্রাজক দল কক্সবাজারের জেলা প্রশাসককে এ স্মারকলিপি দেন। এসময় জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) ইমরান হোসাইন সজীব।

সংগঠনগুলোর পক্ষে কক্সবাজার সিভিল সোসাইটির সহসভাপতি এডভোকেট রমিজ আহমেদ, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) এর চেয়ারম্যান এডভোকেট মুজিবুল হক, প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল উল্লাহ মামুন এবং নদী পরিব্রাজক দল সহসম্পাদক এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল।

স্মারকলিপিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড নির্মাণের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও- এমআইএল- (জেভি) কে মহেশখালী চ্যানেলে-মহেশখালী উপকূলের
হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। অথচ প্রাপ্ত তথ্যঅনুসারে এ রোড নির্মাণের জন্য তিনটি প্যাকেজে ৫০ কোটির অধিক ঘনফুট বালুর চাহিদা রয়েছে।

আর বালু উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ১২ অনুযায়ী এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী EIA (Environment Imapct Assessment) করার বাধ্যবাধকতা আছে।

দেশের প্রচলিত আইনা উপেক্ষা এবং তথ্যগোপন করে
গত ২ এপ্রিল জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটি কতিপয় শর্ত সাপেক্ষে উপরোক্ত প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমোদন দিয়েছে।

স্মারকলিপিতে পরিবেশবাদীরা অভিযোগ করেন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন না করে এভাবে নির্বিচারে বালু উত্তোলন করলে ওই এলাকায় নদী ভাঙ্গন বাড়বে,নষ্ট হবে জলপ্রবাহ ও প্রাকৃতিক ভারসাম্য। ধ্বংস হবে জীববৈচিত্র্য, ক্ষয় হয়ে যাবে সমুদ্র উপকূল। যার ফলে এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ ব্যাপক সংকটে পড়বে। পাশাপাশি অপরপ্রান্তে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত রানওয়ে বিশদভাবে ক্ষতিরমুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

তাই বালু উত্তোলনের জন্য ইতিমধ্যে দেয়া অনুমোদন বাতিল করে দেশের প্রচলিত আইন, পরিবেশ সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের মতামতকে আমলে নিয়ে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) করেই বালু উত্তোলনের জন্য নতুন করে ঠিকাদার নিয়োগের আহবান জানানো হয়েছে স্মারকলিপিতে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) ইমরান হোসাইন সজীব বলেন, স্মারকলিপিটি গুরুত্ব সহকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার

পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬