ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭

৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অন্যদিকে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পালিত হবে এই ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এ সভায়
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,
জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ করা থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা জরুরী।জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত চলবে নজরদারি।
এ ছাড়া প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার এর ব্যবস্থাপক আশীষ কুমার বৈদ্য।

এ সময় কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব কর্মকর্তা ও মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬

৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা

আপডেট সময় : ০৬:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬