ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের গৌরবযাত্রা: কক্সবাজার থেকে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক সংযোগ নেইমারের বিশ্বকাপ আক্ষেপ—২০২৬ কি হবে শেষ স্বপ্নপূরণের মঞ্চ? ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী মাতামুহুরী উপজেলার প্রথম ইউএনও শাহীন দেলোয়ার সীমান্তে বিজিবির বাধার মুখে বিএসএফ, পিছু হটতে বাধ্য হলো ভারতীয় বাহিনী ফোর্টিফাই রাইটসের বিবৃতি – আরসা প্রধান আতাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দাবি কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা চকরিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার প্যাসিফিক বীচ রিসোর্টে আগুনে পুড়ে ছাই ৩ কটেজ, ক্ষতি ৭০ লাখ টাকা খেলাঘরের মানববন্ধন :শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবী ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

জেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্রের বিরুদ্ধে হুশিয়ারি

কক্সবাজারে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

জপলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (প্রাক্তন ইউনিয়ন পরিষদ সচিব) পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এই নিয়োগকে কেন্দ্র করে কোনো প্রকার আর্থিক লেনদেন, তদবির বা অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , কিছু অসাধু দালাল বা প্রতারক চক্র চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিধি-বিধান অনুযায়ী সম্পন্ন করা হবে। চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে কেবল প্রার্থীদের মেধা, যোগ্যতা এবং নির্ধারিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

​কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, চাকরি দেওয়ার নামে অর্থ দাবি বা প্রতারণা করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের কুপ্রস্তাব দিলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের ইমেইল ঠিকানায় (dccoxsbazar@mopa.gov.bd) অবহিত করতে অথবা নিকটস্থ থানা বা গোয়েন্দা সংস্থাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি এই নিয়োগ কার্যক্রমে কোনো প্রলোভনে পড়ে আর্থিক ক্ষতিগ্রস্থ না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের গৌরবযাত্রা: কক্সবাজার থেকে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক সংযোগ

জেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্রের বিরুদ্ধে হুশিয়ারি

আপডেট সময় : ১০:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬