ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পুলিশ সুপারের আকষ্মিক পেট্রোল পাম্প পরিদর্শন

জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কক্সবাজারের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

রবিবার (২৯ মার্চ) শহরে বিভিন্ন পেট্রোল পাম্পে এই পরিদর্শনে যানে পুলিশ সুপার। তিনি পেট্রোল পাম্পগুলোতে তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার পাম্পগুলোতে সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং প্রতিটি পাম্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।

এসময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনকে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য পাম্প কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করা হয়।

ট্যাগ :

কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পুলিশ সুপারের আকষ্মিক পেট্রোল পাম্প পরিদর্শন

আপডেট সময় : ০২:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬