ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫ ৩৬ বছরে পদার্পণ করলো দৈনিক কক্সবাজার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা: সম্পাদক- আজিজ বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার শুক্রবার কক্সবাজারে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের সিকিউরিটি রাব্বানীর বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগ

কক্সবাজারে ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুতি পরিষদ: আহবায়ক খোরশেদ, সদস্য সচিব ছোটন

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩-কে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

এ উপলক্ষে শনিবার (২৮ মার্চ) কক্সবাজার পৌরসভার হলরুমে বর্ষবরণ ১৪৩২ উদযাপন পরিষদের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ এর সভাপতিত্বে এবং খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্নার সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন— সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার জেলা খেলাঘরের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ঝিনুকমালা খেলাঘর আসরের সহ-সভাপতি দীপক শর্মা দীপু, উদীচী কক্সবাজার জেলা সংসদের সহ-সভাপতি ছোটন দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দেব, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক নয়ন চক্রবর্তী, আনন্দময় খেলাঘর আসরের সাবেক সভাপতি অসীম দে এবং জেলা জাসাস নেতা ওয়াজিদুল হক মনিসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে কক্সবাজারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলা নববর্ষ ১৪৩৩-কে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে খোরশেদ আলমকে আহ্বায়ক এবং ছোটন দাশকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়।

এছাড়াও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক উপপরিষদের আহ্বায়ক মনির মোবারক ও সদস্য সচিব তর্পণা দে, র‍্যালি ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক দীপক শর্মা দীপু ও সদস্য সচিব ওয়াজিদুল হক মনি, আপ্যায়ন উপপরিষদের আহ্বায়ক নয়ন চক্রবর্তী এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক হিসেবে মিশু দাশ গুপ্তকে দায়িত্ব প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫

কক্সবাজারে ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুতি পরিষদ: আহবায়ক খোরশেদ, সদস্য সচিব ছোটন

আপডেট সময় : ১০:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬