ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ হত্যা ও মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের ছুটি উপলক্ষে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (২২ মার্চ) নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল র‍্যাবের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁ’য় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাবের টহল দলটি সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা মোশারফ আলীর ছেলে।

আটকের পর তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) ও দুটি তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের উদ্দেশ্যে এনেছিলেন বলে জানান। তিনি কক্সবাজার ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র আরও জানায়, গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান বলেন, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করা হয়েছে। জব্দ করা আলামতসহ তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬