ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

ঈদের দিন এক চিমটি বৃষ্টির সম্ভাবমা আছে। তবে তা ভারী বৃষ্টি নয়, গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া দপ্তর।

ঈদের এই আনন্দঘন দিনে আবহাওয়া কেমন থাকবে তা জানতে চাওয়া হলে কক্সবাজার হাওয়া দপ্তরের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ঈদের দিন অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘলা থাকতে পারে। ​উৎসবের আমেজে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করতে পারে হালকা বৃষ্টি। তবে দুশ্চিন্তার বড় কোনো কারণ নেই, এদিন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ, বৃষ্টির কারণে ঈদের আনন্দ মাটি হওয়ার ভয় নেই বললেই চলে। গুমোট ভাব কাটিয়ে মাঝে মাঝে মেঘের আনাগোনা আবহাওয়াকে কিছুটা সহনীয় পর্যায়ে রাখতে পারে।

এদিকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামিয়ানা টাঙানো হলেও ত্রিপল না দেয়ায় নামাজের আগে বৃষ্টি হলে ঈদ জামাত ব্যহত হতে পারে বলে মনে করছেন বেসরকারি স্কুল শিক্ষক আহসানুল হক।

ঈদের নামাজে যাওয়ার সময় রোদ কিংবা বৃষ্টি যাই থাকুক জায়নামাজের সাথে একটি ছাতা হাতে নিয়ে যাবেন বলে জানান অনেকেই।

মেঘ-বৃষ্টির এই লুকোচুরির মধ্যেই আনন্দের সাথে কাটুক সবার ঈদ এমনটাই প্রত্যাশা সকলের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

আপডেট সময় : ০৫:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬