ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল
খুলনার কাউন্সিলর রব্বানী হত্যার ঘটনায় মামলা

করা হয় একটি গুলি

কক্সবাজারে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান জানান, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নিহত রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী মামলাটি দায়ের করেন।

তবে এতে কারো নাম উল্লেখ করা হয়নি জানিয়ে ওসি ইলিয়াস খান বলেন, আসামী অজ্ঞাত রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের কাছে এখনো কেউ আটক হয়নি বলে জানান ইলিয়াস খান।

ভগ্নিপতি ইউনুস আলী বলেন, “আমাদের পুরো পরিবার শোকে মুহ্যমান। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবী চাই।”

মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদেক বিডিনিউজকে জানান, একটি গুলি মাথার ডান পাশ থেকে ঢুকে বাম পাশে বেরিয়ে গেছে, শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি মরদেহের। বাকিটা বিস্তারিত জানা যাবে ফরেনসিক প্রতিবেদনের পর।

এ ঘটনায় র‍্যাব-১৫ এর হেফাজতে রয়েছে খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও কক্সবাজারে নিহত রব্বানীর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টু।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৭টায় কক্সবাজারের একটি হোটেলে ওঠেন। হোটেলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে র‍্যাব হেফাজতে থাকা ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপুর সাথে এক নারীও হোটেলে ওঠেন। ওই নারী ঘটনার পর থেকে পলাতক।

আমাদের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।

এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

খুলনার কাউন্সিলর রব্বানী হত্যার ঘটনায় মামলা

করা হয় একটি গুলি

আপডেট সময় : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫