ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক

কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র

শিশুদের মেধা, সৃজনশীলতা ও মননের নান্দনিক বিকাশে কক্সবাজারে আয়োজন করা হয়েছে পাঁচ দিনের বিশেষ শিশু নাট্য কর্মশালা। সাংস্কৃতিক সংগঠন ‘অধিধ্বনি’ এই কর্মশালার আয়োজন করছে।

আয়োজকরা জানান, নাট্যচর্চার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীল চিন্তা ও সাংস্কৃতিক বোধ গড়ে তুলতে এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালাটি আগামী ১২ মার্চ থেকে ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর ভেন্যু নির্ধারণ করা হয়েছে পাবলিক লাইব্রেরি, কক্সবাজারের মহড়া কক্ষ।

এই পাঁচ দিনের কর্মশালায় শিশুদের অভিনয়, শরীরচর্চা, কণ্ঠপ্রক্ষেপণ, গল্পভিত্তিক নাট্য অনুশীলনসহ নাটকের বিভিন্ন মৌলিক বিষয় শেখানো হবে।

কর্মশালাটি পরিচালনা করবেন মো. ইমরান হোসেন (ইমু), যিনি একজন শিক্ষক ও নাট্যনির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগ্রহীদের ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে নাম নিবন্ধন করতে হবে।

নিবন্ধন বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৯২৩৬০৮৯২০

সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের শিশুদের সৃজনশীল বিকাশে এই নাট্য কর্মশালায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা

কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র

আপডেট সময় : ১০:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬