ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান

২ মামলায় কারাগারে এন. আলম

  • তানভীর শিপু:
  • আপডেট সময় : ০৮:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 318

কক্সবাজারের কলাতলীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচিত এলপিজি স্টেশন মালিক এন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ( ১০ মার্চ) তাকে আসাদ উদ্দিন মো. আরিফ-এর আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এর আগে সোমবার (৯মার্চ)  ঢাকায় র‍্যাব-এর হাতে গ্রেপ্তার হন এন আলম। পরে কক্সবাজার সদর থানা পুলিশ-এর একটি দল তাকে কক্সবাজারে নিয়ে এসে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করে।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে কলাতলীর ‘কক্সবাজার এলপিজি স্টেশনে’ গ্যাস লিকেজের পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এন আলমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক আইনে এবং অপরটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত অভিযোগে করা হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ মামলায় কারাগারে এন. আলম

আপডেট সময় : ০৮:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬