ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্ত থেকে ১ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার   এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি পটিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

মেট্রো রেলে দাঁড়িয়ে ফিরছিলেন এমপি আলমগীর ফরিদ: অসুস্থবোধ করায় সিট ছেড়ে দিলেন যাত্রীরা

সাধারণ মানুষের মতোই মেট্রোরেলে দাঁড়িয়ে গন্তব্যে ফিরছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থতা বোধ করলে যাত্রীরা তাঁকে সিটে বসার ব্যবস্থা করে দেন।

সোমবার (০৯ মার্চ) রাত ৮টার দিকে সচিবালয় স্টেশন থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে আশিকুল আলম সাইমুম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। অল্প সময়ের মধ্যেই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং রীতিমতো ভাইরাল হয়ে যায়।

তাঁর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো “আজ রাত ৮ টায় সচিবালয় থেকে উত্তরাগামী মেট্রোতে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ এক ব্যক্তি অসুস্থতা বোধ করলে উপস্থিত লোকজন ঐ ব্যাক্তিকে বসার যায়গা করে দেন। ঘটনাক্রমে জানা যায় উনি কক্সবাজার এর সংসদ সদস্য। ঘটনাস্থলে উপস্থিত আমার এক বন্ধু আমাকে ছবি তুলে পাঠালে আমি তারে কনফার্ম করি উনি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদ সদস্য। বিগতদিনের এম.পি দের মত ট্যাক্স বিহীন বিলাসবহুল গাড়ি বাদ দিয়ে গণপরিবহনে জনপ্রতিনিধিগণ’র চলাচল প্রমাণ করে- এখন তারেক বসন্ত।”

ঘটনাটি ছড়িয়ে পড়লে অনেকে এটিকে নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে অভিহিত করেছেন। তবে সংসদ সদস্য আলমগীর ফরিদের মোবাইল বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া বা শারিরীক অবস্থা সম্পর্কে জানা যায় নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেট্রো রেলে দাঁড়িয়ে ফিরছিলেন এমপি আলমগীর ফরিদ: অসুস্থবোধ করায় সিট ছেড়ে দিলেন যাত্রীরা

আপডেট সময় : ০৪:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬