ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রামে উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের বহদ্দারহাট এলাকার জামান হোটেলে এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাহেদ উল্লাহ (জাহেদ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম, যুবনেতা সরওয়ার সিদ্দিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান তামিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ও মোহাম্মদ মিজবাউল হক।

এ ছাড়া চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মীর শামীম, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্রদল নেতা মোহাম্মদ শাহ, বাকলিয়া থানা ছাত্রদলের সদস্য ইরফান এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ :

উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬