ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক

টেকনাফে ভোটের মাঠে জাফর চেয়ারম্যান কেন ফ্যাক্টর?

একসময় ছিলেন বিএনপি নেতা, ২০০৯ সাল পরবর্তী সময়ে যোগ দেন আওয়ামীলীগে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে আছেন জাফর আহমদ।

পতিত আওয়ামীলীগ আমলে চতুর্থ ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, পঞ্চম নির্বাচনে পরাজিত হলেও ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য। জেলার রাজনৈতিক মহলে সাবেক আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদির ঘনিষ্ঠজন হিসেবে জাফর ৫ আগস্ট পরবর্তী সহিংসতার মামলায় দীর্ঘদিন কারাভোগও করেছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তি পেয়ে তিনি আবারো নিজের নামটি নিয়ে আসেন সীমান্ত রাজনীতির আলোচনায়।

পারিবারিক আত্মীয় বিএনপি দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারে জাফর ও তার পরিবারের সদস্যরা টেকনাফ জুড়ে ছিলেন সক্রিয়।

নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রথমবার টেকনাফ সফরে গিয়ে শাহজাহান চৌধুরী রাতে জাফর চেয়ারম্যানের সাথে তার বাড়ীতে সাক্ষাত করেন। এ সাক্ষাত কেবলই আত্মীয়তার কারণে সৌজন্যতাবশত বলেছেন অনেকেই। তবে সাক্ষাত কে রাজনৈতিক বিবেচনায় মুল্যায়ন করছেন কেউ কেউ।

রাজনৈতিক প্রেক্ষাপট সহ নানা কারণে আলোচনা সমালোচনা থাকলেও জাফর টেকনাফে তার নিজস্ব ভোটব্যাংক তৈরি করেছেন।

এই ভোটব্যাংকটি অন্য সব সমীকরণের সাথে শাহজাহান চৌধুরীর জয়ে ভূমিকা রেখেছে বলে মনে করেন উখিয়া-টেকনাফের রাজনৈতিক সচেতন ব্যক্তিরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ

টেকনাফে ভোটের মাঠে জাফর চেয়ারম্যান কেন ফ্যাক্টর?

আপডেট সময় : ০৪:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬