ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সপ্তম শ্রেণির ছাত্র অপহরণ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে কৃষক দলের ত্রাণ বিতরণ সম্পন্ন, উপকৃত ২২০ পরিবার কক্সবাজারে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণ ঝিলংজা ইউনিয়নে পাহাড় ধসে নিহত পরিবারে পাশে সরওয়ার সাইদ মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ ২ দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার আসছেন শুক্রবার বিশ্ব সাপ দিবস আজ লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কক্সবাজারে জুলাই শহিদ দিবস পালিত জননেতা নুরুল আবছারের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন : আইসিইউতে স্থানান্তর বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের ট্যাকটিক্যাল লড়াই আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

রামুতে প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হারুন (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় রামু থানা পুলিশ।

গ্রেপ্তার হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন আহমদ ও মায়ের নাম রশিদা বেগম।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার একটি আভিযানিক দল জানতে পারে, নম্বরবিহীন একটি পিকআপযোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা থেকে রামু হয়ে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে সাতটার দিকে শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা–রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সকাল ৯টার দিকে রামু বাইপাসমুখী একটি নম্বরবিহীন পিকআপ চেকপোস্টে থামার সংকেত অমান্য করে ব্যারিয়ার ভেঙে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা পিকআপটির পিছু ধাওয়া করেন। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া শেষে গাড়িটি ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে থামে। এ সময় গাড়ি থেকে তিন থেকে চারজন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. হারুনকে তাঁর হাতে থাকা একটি সাদা বস্তাসহ আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬