ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু

পরীমণিকে হত্যার হুমকি!

চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।ফোনকলে এক অজ্ঞাত ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢালিউড নায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনকলে হত্যার হুমকির সেই অডিও প্রকাশ করেছেন পরীমনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি অডিও আপলোড করেন পরীমণি। ওই ফোনকলের অডিওতে শোনা যাচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এক অজ্ঞাত ব্যক্তি পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

অডিওতে আরও শোনা যাচ্ছে, পরীমনি দেশের বাইরে থাকা সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইছেন। একপর্যায়ে তারা দুইজনই উচ্চবাচ্য করেন।

অডিওটির ক্যাপশনে পরী লেখেন,
ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?
অডিওটি তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই চিত্রনায়িকা।

চিত্রনায়িকা পরীমণি রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো’ নিয়ে একটি প্রথম শ্রেণির সংবাদমাধ্যমের নিউজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার মাত্র ১ ঘণ্টা পরই হত্যার হুমকির অডিও আপলোড করেন তিনি।

সূত্র-সময়

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

পরীমণিকে হত্যার হুমকি!

আপডেট সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬