ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ করে যাব ‘ডগ হেনরি’ ধরিয়ে দিলো ১৬ হাজার ইয়াবা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, এনসিপি নেতার ১৫ ঘন্টা হাজতবাস সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: মহেশখালীতে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, দিশেহারা পরিবার রামুতে ৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক ২ কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লামা-ফাইতং সড়কে যাত্রী বেশে সিএনজি ছিনতাই: চালককে ছুরিকাঘাত জোয়ারিয়ানালার মরহুম জালাল আহমদ চৌধুরী’র ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চকরিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু রোহিঙ্গা ইস্যু নিয়ে মাঠপর্যায়ের ধারণা নিলেন ৫৮ জন বিসিএস কর্মকর্তা

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপির আইনজীবীনেতা নাজমুস সাকিবকে অব্যাহতি

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 490

ডাকসু ভিপি সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপির আইনজীবীনেতা নাজমুস সাকিবকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে শোকজ করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপির পেশাজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ) এই শোকজ নোটিশ জারি করে।

এতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও শালীনতা পরিপন্থী বক্তব্যের কারণে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গত রবিবার (১ ফেব্রুয়ারি) এই শোকজ নোটিশ জারি করা হয়। আজ সোমবার চিঠি প্রাপ্তির তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী নাজমুস সাকিব।

তবে এই নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে এনএলএর পক্ষ থেকে পৃথক এক সাংগঠনিক আদেশে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিষ্পত্তির লক্ষ্যে একটি তদন্ত উপ-কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট মোস্তফা আজগার শরীফীকে ওই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত নাজমুস সাকিব দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক জোটের বিরোধিতা করে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আসছেন। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা, হত্যাযজ্ঞে সমর্থন, নারী নেতৃত্ববিরোধী অবস্থান এবং ধর্মীয় উগ্রবাদী নীতি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে ধরেন।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে দেওয়া এক বক্তব্যের প্রেক্ষাপটে ডাকসু ভিপি সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেন নাজমুস সাকিব। এই নিয়ে রাজনীতি, আইন-আদালত ও পেশাজীবী অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

উল্লেখ্য নাজমুস সাকিব ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

সূত্র- খবরের কাগজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ করে যাব

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপির আইনজীবীনেতা নাজমুস সাকিবকে অব্যাহতি

আপডেট সময় : ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬