ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল এবার কক্সবাজার সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে শাস্তির সতর্কতা বাবার নামে হোটেল ‘সায়মন’ নামকরণ করেছিলেন ইঞ্জি. মোশাররফ ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ২ ১ মাসের শিশু হুমাইরাকে বাঁচাতে এগিয়ে আসুন… পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি তরুণদের দক্ষ করে তুললে বিশ্বে এগিয়ে যাবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যকর খাবার ওটস সবার জন্য ‘উপকারী’ নয়, কারণ জানুন হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই দুর্ঘটনা কমাতে চুনতিতে ৯০০ মিটার সড়ক চার লেনে উন্নীতকরণ শুরু মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আরও ২ কাঠবোঝাই ট্রলার, ফিরছে সীমান্ত বাণিজ্যের প্রাণচাঞ্চল্য চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আব্দুল্লাহ সদস্য সচিব হাসান হোসাইন আলী সানি আর নেই: কারাগারে হৃদরোগে আক্রান্ত, সদর হাসপাতালে মৃত্যু 

রামুতে বসতঘর থেকে রাই’ফে’লের গু’লি ও কার্তু’জ উদ্ধা’র, অ’স্ত্র ব্যবসায়ী গ্রে’প্তার

কক্সবাজারের রামু উপজেলায় একটি বসত ঘর থেকে চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে এক অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়।পুলিশ বলছে,সে পেশাদার অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

রবিবার পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার(১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিকল্পনা করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান-এর নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া-এর তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার ১১ টার পর রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্প থেকে পৃথকভাবে রওনা হয়ে পুলিশ সদস্যরা নির্ধারিত স্থানে পৌঁছান।নিরাপত্তা নিশ্চিত করে চারদিক ঘিরে ফেলে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পানিস্যাঘোনা এলাকায় একটি বসতঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি,২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির পরিচয় উল্লেখ করে পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারকৃত ব্যাক্তি রামু পানিস্যাঘোনা ৭নং ওয়ার্ডের বাসিন্দা শহর আলীর পুত্র নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬), উদ্ধারকৃত গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথাও স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে,গ্রেপ্তারকৃত ব্যাক্তি একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল এবার

রামুতে বসতঘর থেকে রাই’ফে’লের গু’লি ও কার্তু’জ উদ্ধা’র, অ’স্ত্র ব্যবসায়ী গ্রে’প্তার

আপডেট সময় : ০২:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬