ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ঐতিহাসিক ১০ জানুয়ারি আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। এটি বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসের বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় লাভ করে। তবে পরের বছরের ১০ জানুয়ারি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফিরে আসার মধ্য দিয়েই প্রকৃতপক্ষে এই বিজয় পূর্ণতা পায়। বঙ্গবন্ধু নিজেই তাঁর এ স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে।

গত বছরের মতো এবারও ১০ জানুয়ারি ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ কার্যত ছিন্নবিচ্ছিন্ন। দলটির অনেক নেতাকর্মী, মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়ে কারাগারে। জুলাই-আগস্টের গণহত্যা, টানা সাড়ে ১৫ বছরের দুর্নীতি-লুটপাটসহ বিভিন্ন অভিযোগে তাদের বিচার চলছে। আরেকদিকে দলটির সর্বস্তরের নেতাকর্মীও হয় আত্মগোপনে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন। এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় দিনটিকে ঘিরে আওয়ামী লীগের প্রকাশ্য কোনো কর্মসূচি নেই।

সূত্র: সমকাল

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আপডেট সময় : ১২:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬