ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৫:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • 416

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে কক্সবাজারে সড়ক ব্লকেড করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে শহরের প্রবেশমুখ বাসটার্মিনাল এলাকায় ‘কক্সবাজারের ছাত্র-জনতা’র ব্যানারে দুই শতাধিক বিক্ষোভকারী সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় সৃষ্ট অবরোধের কারণে দুপাশে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ওমর ফারুক বলেন, ‘ হাদির উপর হামলার ১৫ দিন অতিবাহিত হলেও বিচারের কোন দৃশ্যমান প্রক্রিয়া নেই। আমরা রাজপথে নেমে এসেছি, অনতিবিলম্বে বিচার শুরু করতে হবে।’

২০২৪ এর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময়কার কক্সবাজারের সমন্বয়ক,ছাত্র প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন। ছাত্রনেতা এস এ সাগর বলেন, ‘ জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ছিলেন শহীদ ওসমান হাদি। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আমরা তার হত্যাকাণ্ডের বিচার দেখেই রাজপথ ছাড়ব। সরকারকে দ্রুতই যথাযথ জবাব দিতে হবে।’

উল্লেখ্য, ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

আপডেট সময় : ০৫:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫