ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) এই চাঁদ দেখা যায়। ফলে রবিবার রজব মাসের প্রথম দিন হিসেবে নিশ্চিত করা হয়েছে। হিজরি বর্ষপঞ্জির সপ্তম এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি রজব। আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ এ খবর জানিয়েছে।

রজব মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এ মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়। অবশ্য ঐতিহ্য অনুযায়ী, রজবের পর শাবান মাস শেষ হওয়ার পরই রমজান শুরু হয়। রজব মাস শুরু হওয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা (কাউন্টডাউন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

হিজরি মাস সাধারণত ২৯-৩০ দিনে হয়। রজব ও শাবান মাসও যদি তা–ই হয়, তাহলে ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হবে। তবে রমজান বা যেকোনো হিজরি মাস শুরু হওয়ার বিষয়টি একান্তভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এদিকে আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে।

চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তাঁরা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫