ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ হাজার ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় নিহত, আহত ৩৮ পরিবারের মাঝে ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তার চেক বিতরণ মামলা প্রত্যাহারের হুমকির পর বাদী সাংবাদিককে অপহরণের চেষ্টা: ইয়াবা গডফাদার ভুট্টো গং এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের মহেশখালীতে ৬তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ সৌদিতে বিদেশি নাগরিকদের জমির মালিক হওয়ার সুযোগ তারুণ্য ধরে রাখতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৮টি ‘সুপারফুড’ মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো

মহেশখালীতে বেপরোয়া ডাম্পার কেড়ে নিলো ১৯ মাস বয়সী হিকমার প্রাণ: ডাম্পার সিন্ডিকেট জড়িত মাটি কাটায়

  • কাব্য সৌরভ, 
  • আপডেট সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • 293

মহেশখালীতে বেপরোয়া ডাম্পার কেড়ে নিলো হিকমা মণি নামের ১৯ মাস বয়সী এক শিশুর প্রাণ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা (৭নং ওয়ার্ড) এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু হিকমা মণি সকালে বাড়ির উঠোনে খেলা করার সময় বাড়ির পাশের মহল্লার রাস্তায় যায়। এসময় অবৈধভাবে বালি ও মাটি কাটার দ্রুতগতির বেপরোয়া ডাম্পার হিকমা মণিকে পিষ্ট করে চলে যায়। রাস্তায় পড়ে থাকা মগজ থেঁতলানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে শিশু হিকমা মণির মৃত্যু হয় বলে জানায় তার পরিবার।

স্থানীয় তরুণ আবছার উদ্দিন জানান, দক্ষিণ নলবিলার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি ও মাটি পাচার করে আসছিল। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

প্রাথমিক তথ্যে স্থানীয়রা জানায়, হিকমা মণিকে পিষ্ট করে চলে যাওয়া ডাম্পারটির মালিক দক্ষিণ নলবিলার (৩ নং ওয়ার্ড) এলাকার ব্যবসায়ী সরওয়ার আলম। ছোট মহেশখালীতে অবৈধভাবে বালি পাচার ও মাটি কাটায় জড়িত ডাম্পারের একটি সিন্ডিকেট রয়েছে। তাদের মধ্যে অন্যরা হলেন সিপাহীর পাড়ার আবুল হোসেন কোম্পানি, ও তার ভাই দুলু মিয়া।

ডাম্পার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম টিটিএন-কে জানান, ছোট মহেশখালীতে ডাম্পার চাপায় শিশু নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা মহেশখালী থানায় প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনার পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ওই এলাকা থেকে কয়েকটি ডাম্পার আটক করেছে বলে জানান এই কর্মকর্তা।

জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলা থেকে মাটি কাটার সাথে জড়িত তিনটি ডাম্পার আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই জড়িত ডাম্পার ও চালক পালিয়ে যায়। আটক ডাম্পারের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ডাম্পার চাপায় নিহত শিশুটির লাশ উদ্ধার পরবর্তী মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একমাত্র কন্যা শিশু হিকমা মণির মৃত্যুতে তার পিতা মাওলানা হেলাল উদ্দিনের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তিক ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি চান নিহতের পরিবার ও স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

মহেশখালীতে বেপরোয়া ডাম্পার কেড়ে নিলো ১৯ মাস বয়সী হিকমার প্রাণ: ডাম্পার সিন্ডিকেট জড়িত মাটি কাটায়

আপডেট সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫