ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ থেমেছে, ক্ষতের চিহ্ন কি মুছবে? বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ কক্সবাজারে শুরু হলো তিনদিনের জাতীয় ফল মেলা কুতুবদিয়া পাড়া বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি মনোনীত মনির উল্লাহ (আবির) ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সারাদেশে এবার অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী যেখানে অ্যাম্বুলেন্স নয়, রোগী চলে মানুষের কাঁধে অসহিষ্ণু সমাজের আয়নায় আমরা রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা হজের খরচ কমাতে উদ্যোগ নেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের সমঝোতার পরই হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ জাহাজ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

এখনো ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, তাকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ‌উনার বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম আসা অপর দুইজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দেন।

আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সোমবার দুপুরে বিষয়টি উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত আড়াইটার পরে আমি একটা অভিযোগ পেয়েছি। এটা মূলত সাইবার–সংক্রান্ত বিষয়ে অভিযোগ, রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এই আরকি। ঊর্ধ্বতন স্যারদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযোগ এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এখনো ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

আপডেট সময় : ০২:২১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫