ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটির নিচে লুকিয়ে মৃত্যুভয়, মাইন অপসারণ চায় সীমান্তবাসী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী টেকপাড়ায় বাসায় ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে প্রাণ গেল নারীর : আটক ৩ বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি মাতামুহুরীতে ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬ কক্সবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের চুড়ান্ত সূচী নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও প্রাণহানি : মারা গেল রোহিঙ্গা যুবক ৫ দিন আগে খুঁড়েছিলেন কবর / ঘুমে প্রাণ গেল তরুণ স্বেচ্ছাসেবকের, শোকে কাতর এলাকাবাসী বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ ডেঙ্গুতে প্রাণ গেলো টেকনাফের স্কুল শিক্ষকের প্রধানমন্ত্রীর জনসভাস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পেশকারপাড়ার রাস্তায় পড়ে থাকা বিচ্ছিন্ন মানব পা কার? ‎ বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি

তফসিলের পরদিন থেকে প্রতি উপজেলায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 244

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণ বিধি প্রতিপালনের জন্য ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই অবস্থায় চিঠিতে উল্লেখিত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় অন্যূন ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাটির নিচে লুকিয়ে মৃত্যুভয়, মাইন অপসারণ চায় সীমান্তবাসী

তফসিলের পরদিন থেকে প্রতি উপজেলায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট সময় : ০৪:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫