ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে টানা বৃষ্টিতে বিপাকে লবণ চাষিরা, বন্ধ উৎপাদন, বাড়ছে দুশ্চিন্তা কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় টেকনাফে যুবক গুলিবিদ্ধ টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর/ অবশেষে জেটি ও টার্মিনালসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন: ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সৈকত খেলাঘর আসর নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো গর্তে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল:গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে জনগণ নোট অব ডিসেন্ট দেবে

নারীর নিরাপত্তা, অধিকার,ক্ষমতায়ন নিশ্চিতের ডাক রোকেয়া দিবসে: পুরস্কৃত হলো জেলার ৪ নারী

  • আফজারা রিয়া।
  • আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 303

নারীর নিরাপত্তা, অধিকার আর ক্ষমতায়ন—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। কক্সবাজারে দিনব্যাপী আয়োজন, আলোচনা সভা আর অদম্য নারীদের সম্মাননা—সব মিলিয়ে দিনটি ছিল নারীর অগ্রযাত্রার উৎসবমুখর এক দিন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন। তিনি বলেন,বেগম রোকেয়ার জীবন আমাদের শিখিয়েছে অদম্য সাহস আর এগিয়ে যাওয়ার শক্তি। তার আদর্শই আজ দেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে পথ দেখাচ্ছে।

সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও নারী সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণময়।

পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চার নারীকে প্রদান করা হয় ‘অদম্য নারী পুরস্কার’। পুরস্কার পাওয়া নারীরা জানান,নারীদের অধিকার, ক্ষমতায়ন আর নিরাপত্তা নিশ্চিত করলেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে রাষ্ট্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে টানা বৃষ্টিতে বিপাকে লবণ চাষিরা, বন্ধ উৎপাদন, বাড়ছে দুশ্চিন্তা

নারীর নিরাপত্তা, অধিকার,ক্ষমতায়ন নিশ্চিতের ডাক রোকেয়া দিবসে: পুরস্কৃত হলো জেলার ৪ নারী

আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫