ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

ভর্তি হয়ে গেছে বাবরি মসজিদের ১১ দানবাক্স

ভারতের মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বাক্স প্রায় ভরে গিয়েছে। মোট ১১টি দানবাক্স বসিয়েছিলেন হুমায়ুন। সেগুলোতে বহু মানুষ নগদ টাকা দিয়েছেন। এ ছাড়া অনলাইন মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে টাকা দিয়েছেন।

দানবাক্সের টাকা গোনার জন্য রবিবার রাতে নিয়ে আসা হয়েছে বিশেষ যন্ত্র। এখনও পর্যন্ত চারটি বাক্সের টাকা গোনা হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
গত ৬ ডিসেম্বর বেলডাঙায় তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন। সে দিনই স্টেইনলেস স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স রাখা হয় সভাস্থলে।

মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন। তার পর থেকে অনুদান আসছে। হুমায়ুনের দাবি, মুক্তহস্তে সবাই দান করছেন। অনুদানের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

রবিবার সন্ধ্যা ৭টা থেকে দানবাক্সের নগদ টাকা গণনার কাজ শুরু হয়েছিল, চলেছে রাত ১২টা পর্যন্ত। চারটি বাক্স এবং একটি বস্তা থেকে শুধু নগদে মিলেছে ৩৭ লাখ ৩৩ হাজার টাকা। এ ছাড়া, অনলাইন মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অনেকে অনুদান দিয়েছেন। সেখানে এখনও পর্যন্ত এসেছে ৯৩ লাখ টাকা। বাকি সাতটি দানবাক্সের গণনা শুরু হবে আজ সোমবার বিকেল ৫টা থেকে।

স্বচ্ছতা বজায় রাখতে টাকা গোনার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছিল।

হুমায়ুনের ঘনিষ্ঠমহলের দাবি, অনুদানের অঙ্ক প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। এমনকি, বিদেশ থেকেও অনুদান এসেছে। এই অর্থ সংরক্ষণের জন্য একটি পৃথক ঘরের ব্যবস্থা করতে হবে। তাতে সিসি ক্যামেরা এবং নিরাপত্তার অন্যান্য ব্যবস্থা থাকবে।

সূত্র- কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

ভর্তি হয়ে গেছে বাবরি মসজিদের ১১ দানবাক্স

আপডেট সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫