ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

কক্সবাজারে বিওএ’র সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইনানীর বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভাযর সভাপতি বিভিন্ন স্থান হতে আগত সদস্যদের ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্ষম জাতি গঠনের গুরুত্ব উল্লেখ করেন। তিনি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত আরম্ভের পরিকল্পনা সকলকে অবহিত করেন এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বিওএ’র সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং একই অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৮ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ এর এ্যাফিলিয়েশন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিওএ’র বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ (২০২৫-২০২৯) পর্যন্ত বর্ধিত করা হয়। পরিশেষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯) এর চূড়ান্ত ফলাফল সভায় উপস্থাপন করা হয়।

উক্ত সভায় সভাপতি নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিবসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় তাঁরা অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, নির্বাচন কমিশনার এবং কমিশনের সদস্যদের একটি সুশৃঙ্খল ও সফল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

কক্সবাজারে বিওএ’র সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫