ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

জানুয়ারির শুরুতেই বই পৌঁছাবে শিক্ষার্থীদের হাতে : শিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে- আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। জেলা পর্যায়ে এখনই বেশিরভাগ বই এসে গেছে, ফলে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমরা সব ধরনের উদ্যোগ নিচ্ছি আমাদের মূল লক্ষ্য এটিই। কারণ আগে প্রাথমিক শিক্ষার উন্নয়ন বিভিন্ন খাতে হলেও মূল উদ্দেশ্যটি কেন্দ্রীয় গুরুত্ব পায়নি। আমরা এখন সেই মূল উদ্দেশ্যকেই সামনে আনছি এবং প্রয়োজনীয় সবকিছু সেভাবেই সাজাচ্ছি। প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো- একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়ে বুঝতে পারে এবং লিখে প্রকাশ করতে পারে, এটাকেই আমরা ভাষাগত স্বাক্ষরতা বলি। পাশাপাশি প্রাথমিক গাণিতিক নিয়মগুলো (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) যেন একজন শিক্ষার্থী সঠিকভাবে বুঝতে পারে, কোন সমস্যা সমাধানে কোন নিয়ম প্রয়োগ করতে হবে তা শিখতে পারে এবং প্রয়োগ করতে পারে- এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রাথমিক শিক্ষার্থীর মূল টার্গেট হচ্ছে ভাষাগত ও গাণিতিক স্বাক্ষরতা অর্জন, পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির সঙ্গে পরিচিত হওয়া। এসব ক্ষেত্রকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের উন্নতির জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে পেরেছি এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দিতে পারি কি না সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি সফল হবো।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ‘পিইডিপি-৪ এর চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সম্পাপ্তির কৌশল নির্ধারণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারির শুরুতেই বই পৌঁছাবে শিক্ষার্থীদের হাতে : শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫