ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন ভোট দিলেন তারেক রহমান ‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি?

ঝিলংজার মুক্তারকুলে ৪০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূলে বসত ঘর থেকে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোররাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তাককূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‌্যাব- ১৫ এর সহকারি পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

আটককৃত মো. ফরিদুল আলম (৪৯) একই এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে।

আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার ভোররাতে কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূল এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের বড় একটি চালান মজুদের খবর পাওয়া যায়। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং ৪ টি কার্টন থেকে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় আটক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ঝিলংজার মুক্তারকুলে ৪০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫