ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নি’হত বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য: ৩ নম্বর সতর্ক সংকেত, কক্সবাজারে বজ্রপাতে নিহত ১ কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দাঁত হারালেন যাত্রী সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়াকে হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের আত্মহত্যা টেকনাফে মিনি ট্রাকের চাপায় পথচারী নিহত কক্সবাজারের আলোচিত যুবলীগ নেতা মোনাফ সিকদার জামিনে মুক্ত সুবর্নচর উপজেলা সমিতি চট্টগ্রামের নতুন কমিটি: নয়ন সভাপতি, সোহরাব সম্পাদক রামুতে মাইক্রোবাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মৃতপ্রায় ৫২ খালে ফিরবে প্রাণ, কমবে জলাবদ্ধতা ভ্যানেটি ব্যাগে ১ হাজার ইয়াবা, নারী আটক

‘নৌকা’ উপহার পেয়ে বিপাকে উপদেষ্টা, ফেসবুকে চাইলেন পরামর্শ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।

গতকাল শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া এ উপহার নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

যদিও পরদিন রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই। একই সঙ্গে এ উপহার নিয়ে কী করবেন, তা জানতে চেয়েছেন।

তিনি লিখেছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্য বশত: আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোন মিল নাই।

পরামর্শ চেয়ে তিনি আরও লেখেন, এখন আমি এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে; সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি।

তিনি শেষে লেখেন, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।

গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেল ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

সূত্র:দেশ টিভি অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘নৌকা’ উপহার পেয়ে বিপাকে উপদেষ্টা, ফেসবুকে চাইলেন পরামর্শ

আপডেট সময় : ০১:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫