ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক

চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রামুর শাহজালাল শাহীন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ অক্টোবর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের সন্তান শাহজালাল শাহীনকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। শাহজালাল বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী।

তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাংলাদেশপন্থী রাজনীতির সম্পর্কে সচেতন ও শিক্ষার্থী অধিকার নিয়ে কাজের সঙ্গে সম্পৃক্ত শাহজালাল তার নিষ্ঠা, সংগঠনের প্রতি আনুগত্য, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার জন্য সহকর্মী ও নেতাদের আস্থা অর্জন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবঘোষিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, ছাত্রদলের আদর্শে বিশ্বাসী, নিবেদিত ও কর্মঠ হিসেবে শাহজালালের অবদানকে মূল্যায়ন করেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা শাহজালাল শাহীনকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

শাহজালাল বলেন, “ছাত্রদলের পতাকাতলে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ

চবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রামুর শাহজালাল শাহীন

আপডেট সময় : ১২:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫