ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় ঢাকাগামী পর্যটকবাহী বাস উল্টে আহত-১৫ পেকুয়ায় আবু তাহের হত্যাকান্ড: ৭২ঘন্টায়ও দায়ের হয়নি মামলা মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রদলের আট কমিটি বিলুপ্ত ২৪ দিন পর অপহৃতকে উদ্ধার করলো র‍্যাব টেকনাফে এক চিকিৎসককে অস্ত্রের মুখে তুলে নিয়েছে সন্ত্রাসীরা চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এবার ১৩ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এবার স্বর্ণ ও রুপা জব্দ করে ৩৪ বিজিবির সদস্যরা।

১ নভেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মন্জয়পাড়া বিওপি এলাকা থেকে এ সব পণ্য জব্দ করেন তাঁরা।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ মংজয়পাড়া বিওপির একটি বিশেষ সীমান্ত পিলার-৪২ এলাকায় টহলে বের হন। তারা সীমান্তের আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী নামক স্থানে পৌঁছলে ৩ সদস্যের চোরকারবারীকে দেখতে পান। দ্রুত তাদের আটকে বিজিবিদল অভিযানে নামলে কারবারীরা দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। তবে তারা কাঁদে বহন করা একটি ব্যাগ ফেলে যায়। বিজিবি দলটি ঘটনাস্থলে গিয়ে এ থলেটি উদ্ধার করেন। যেখানে পাওয়া যায় ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা রৌপা।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণ এবং রৌপ্য এর ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অধিনায়ক আরো বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে বাংলাদেশীদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এবার ১৩ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা উদ্ধার

আপডেট সময় : ১১:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫