ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ

সাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়া ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় মাছ ধরার ট্রলার ‘এমভি তাজমিনুর রহমান’ থেকে তাদের উদ্ধার করে।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলের সময় জাহাজটি ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে কাছে গিয়ে বিপদ সংকেত দেখতে পায়। পরে নৌসদস্যরা দ্রুত অভিযান চালিয়ে অসহায় জেলেদের উদ্ধার করেন।

উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ট্রলারসহ সবাইকে নিরাপদে তীরে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, ট্রলারটি গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভেসে থাকে। উদ্ধারকৃত সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

নৌবাহিনী জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও উপকূলীয় জনগণের সুরক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগ :

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ

সাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫