ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ মাতারবাড়িতে ব্যবসায়ির মোবাইল চুরি, চুরি করা মোবাইল নিয়ে অনলাইন ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগ মাতারবাড়ী প্রকল্পে শত কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, হাইকোর্টে রিট নিখোঁজের ১২ ঘণ্টা পর ঈদগাঁও নদীতে মিলল পল্লব দে’র মরদেহ মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত পরিবার বলছে বলাৎকার করে হ’ত্যা : চকরিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩ রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের

কাঠমান্ডুর মেয়র বালেনকে নতুন সরকারপ্রধান বানাতে চায় নেপালের তরুণরা

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নতুন সরকার গঠনের দাবি তুলেছে তরুণ প্রজন্ম। এ দাবির প্রেক্ষিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহা—যিনি সবার কাছে বালেন শাহ নামে পরিচিত—এর নাম উঠে আসছে সম্ভাব্য নেতৃত্বে।

মাত্র ৩৩ বছর বয়সী বালেন শাহ শুরু থেকেই আন্দোলনকারীদের পাশে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের তরুণরা তাকে নতুন সরকারের প্রধান করার আহ্বান জানাচ্ছে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডেও এ দাবিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া বালেন শাহ নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে ভারতের বিশ্বসরায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে আসার আগে তিনি আন্ডারগ্রাউন্ড হিপহপ র‍্যাপার ও গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। দুর্নীতি ও সমাজের অসঙ্গতি নিয়ে লেখা তার গান তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর তার কার্যকর পদক্ষেপগুলো তাকে আরও জনপ্রিয় করে তোলে।

বর্তমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বালেন বলেন, ২৮ বছরের ঊর্ধ্বে কাউকে অংশগ্রহণ না করার ঘোষণার কারণে তিনি স্বশরীরে যোগ দিতে না পারলেও জেনারেশন-জেডের এই আন্দোলন সঠিক পথেই এগোচ্ছে।

নেপালের তরুণ প্রজন্মের এ দাবি বাস্তবায়িত হলে বালেন শাহই হতে পারেন নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

কাঠমান্ডুর মেয়র বালেনকে নতুন সরকারপ্রধান বানাতে চায় নেপালের তরুণরা

আপডেট সময় : ০১:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫