ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী

উখিয়া থানায় দালাল ছাড়া হয়না কিছুই, বিপাকে স্বয়ং ওসি!

চিহ্নিত দালালরা সারাক্ষণ ব্যস্ত থাকেন থানার আশেপাশে ঘোরাফেরায়, জিডি-মামলাসহ প্রয়োজনে কোন সেবাগ্রহীতা আসলে করা হয় টার্গেট। পুলিশ কর্তাদের ম্যানেজ করে কাজ করে দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয় অর্থ, এটি সীমান্ত উপজেলা উখিয়া থানার নিত্য নৈমিত্তিক চিত্র।

৫ আগস্ট পরবর্তী সময়ে ১৮ মাসে দালালদের উৎপাত চোখে পড়ার মতো ছিল। স্থানীয়রা ভেবেছিলেন নির্বাচনের পর স্বস্তি মিলবে কিন্তু নতুন সরকার গঠন হলেও পাল্টেনি চিত্র।

পুলিশের বিশেষ শাখার একটি তালিকা পর্যালোচনা করে দেখা গেছে ডজনখানেক ব্যক্তি থানা এলাকায় দালাল নামে পরিচিত। এদের মধ্যে এই অসাধু কাজকে একযুগ ধরে ধারণ করে বানিয়ে ফেলেছেন পেশা!

তালিকায় যাদের নাম আছে- লম্বা সুলতান,শাহজাহান (লালচুল), শাহজাহান (মোটা), শাহাবউদ্দিন, ফারুক, জামাল সহ আরো অনেকে। কথিত এসব দালালেরা থানার ওসির মাইম্যান পরিচয়ে আগতদের নানাভাবে হয়রানি করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

মোবাইল হারানোর জিডি করতে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানায় গিয়েছিলেন এনজিও কর্মকর্তা রিফাত উদ্দিন। তিনি বলেন, ‘ এক ব্যক্তি আমার কাছে জিডি সহজে করে দিয়ে এক সপ্তাহে মোবাইল উদ্ধার করে দিবে বলে ৫ হাজার টাকা দাবি করে। যখন বুঝতে পারি সে আসলে থানার কেউ না তখন এড়িয়ে যাই।’

থানার কিছু অসাধু পুলিশ সদস্যদের সাথে দালালদের সখ্যতা রয়েছে। যাদের মধ্যে অধিকাংশই কনেস্টবল এবং ওসির বডিগার্ড পরিচয় দেওয়া থানার এক কনেস্টবল এই নেটওয়ার্কের নেপথ্যে বলে অভিযোগ পাওয়া গেছে।

উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক সাঈদ মোহাম্মদ আনোয়ার নিজের ফেসবুক একাউন্টের এক স্ট্যাটাসে লিখেন, ‘ওসির আশ্রয়ে উখিয়া থানা দালাল, দুর্নীতিবাজ ও ঘুষখোরদের আখড়ায় পরিণত হয়েছে; পুলিশ সদস্যদের আচরণ দেখে মনে হয়, এটি যেন অবৈধ অর্থ উপার্জনের অঘোষিত দরবার!’

দালালদের দৌরাত্ম্যের বিষয়ে অবগত আছেন বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। তিনি বলেন, ‘ এসব কথিত দালালদের আমার পর্যন্ত আসার সুযোগ নেই, আমি আমার অফিসারদেরকেও রুল কলে প্রতিনিয়ত সর্তক করি যেন বাইরে ঘোরাঘুরি করা ৪-৫ জন চিহ্নিত দালালদের কোনভাবেই প্রশ্রয় না দেয়।’

স্থানীয়রা বলছেন, থানা হচ্ছে মানুষের নিরাপদ আশ্রয়স্থল আর সেখানেও যদি ভোগান্তি থাকে তাহলে তা অধিকার লঙ্ঘনের শামিল। তাদের প্রত্যাশা দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হলেই অচিরেই থানায় নাগরিকবান্ধব পরিবেশ ফিরে আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে

উখিয়া থানায় দালাল ছাড়া হয়না কিছুই, বিপাকে স্বয়ং ওসি!

আপডেট সময় : ০৪:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬