ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্ত থেকে ১ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার   এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি পটিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 801

কক্সবাজারের রামুতে মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর পুত্র মো: আনিছ (২৬)।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করছিলো। এসময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলো। চালক কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। তিনি আরো জানান, নিহত যুবক পেশায় একজন টমটম চালক। সে জোয়ারিয়ানালায় তার শ্বশুর বাড়িতে বসবাস করতো।

বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে তুলাতলি থানার ওসি নাছির উদ্দিন বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির নং: ঢাকা মেট্টো ন-২০৬৭১০।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

আপডেট সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫