ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০

‘নেইমার দলে ফিরবে, ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জেতাবে’

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব চলছে, তবে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার দলে নেই। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নেইমারকে বাইরে রেখেছেন। মূলত দলের অন্য খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি, নেইমারের ফিটনেস ঠিক করতে কিছুটা সময় দেয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। এখন প্রশ্ন, নেইমার কি দ্রুত ফিট হয়ে দলের জন্য ফিরতে পারবেন?

২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে মাঠে নামেন নেইমার। এরপর গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ২০২৫ সালে দলে ডাক পড়লেও ফিটনেস সমস্যা নিয়ে মাঠে নামা হয়নি। চোটের কারণে, ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে অনেক সন্দেহ রয়েছে।

তবে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো আশাবাদী। ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা বলেছেন,‘এটা শুধুই সময়ের ব্যাপার। তার নাম নেইমার, তাই ফিরে আসার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। খুব শিগগিরই সে ফিরে এসে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে।’

মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল যে ফুটবলারের

নেইমারের ফেরার বিষয়ে নিজের মত প্রকাশ করলেও, রোনালদিনহো আনচেলত্তির সিদ্ধান্তের বিরোধিতা করেননি। এসি মিলানে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন,‘কার্লো নতুন এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি এবং তিনি একজন সফল, অভিজ্ঞ কোচ। আমি তার জন্য শুভকামনা জানাই এবং আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে পারবেন।’

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ব্রাজিল তাই এখন আনচেলত্তির মূল মনোযোগ নতুন খেলোয়াড়দের যাচাই করা। তবে সমর্থকদের মতো ব্রাজিলের সাবেক তারকারাও নেইমারের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন। নেইমার যদি দলে ফিরে আসেন, তা হলে ব্রাজিলের স্কোয়াড আরও শক্তিশালী হবে, এতে কোনো সন্দেহ নেই।

সূত্র: চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

‘নেইমার দলে ফিরবে, ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জেতাবে’

আপডেট সময় : ০১:২৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫