ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার উড়ে গেল নারীর পা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার এক নারীর পা উড়ে গেছে।

সোমবার (৪ আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটে। আহত নারীর নাম লাকি সিং (২৪)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও সুমং কারবারির মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝামাঝি নিকুছড়ি এলাকার ওপারে মিয়ানমার অংশে বাঁশ কুরল কাঁটার জন্য গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গ্রামের লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর শূন্যরেখায় গিয়ে দেখেন শূণ্যরেখায় মিয়ানমার অংশে আহত অবস্থায় লাকি সিং পড়ে রয়েছেন। তাঁর বাম পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা লাকি সিং’কে উদ্ধারের পর রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন- সীমান্তবর্তী মিয়ানমারের ওই অংশটিতে সে দেশের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) দখলে থাকা তুমব্রু রাইট ক্যাম্প। ধারণা করা হচ্ছে, বাঁশ কুরল সংগ্রহের উদ্দেশ্যে লাকি সিং সেখানে গিয়েছিলেন।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত মাসে চারটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক কিশোরসহ চারজনের পা উড়ে গেছে। গত ছয় মাসে নাইক্ষ্যংছড়ির দোছড়ি, ঘুমধুম ও সদর ইউনিয়নের সীমান্তে মাইন বিস্ফোরণে অন্তত ১১ জন কিশোর-তরুণ-নারী পা হারিয়েছেন।

ট্যাগ :

স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার উড়ে গেল নারীর পা

আপডেট সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫